ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের মাঝেই পিসিবির গুরুত্বপূর্ণ পদে আফ্রিদি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ পাকিস্তানের সাবেক তারকা ও অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে জরুরি আলোচনায় বসেছেন। গাদ্দাফি স্টেডিয়ামে দুজনের মধ্যে উত্তেজনাপূর্ণ সাক্ষাতের খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সঙ্গে বৈঠকের পরদিন আফ্রিদি পিসিবি চেয়ারম্যান আশরাফের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে বোর্ডের কোনো পদে তাকে নিয়োগ দেওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, আফ্রিদি এবং আশরফের মধ্যে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। সামনের দিনগুলোতে দলকে কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে দুই জনের মাঝে। এছাড়া তৃণমূল স্তর থেকে ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করা কথা জানায়।
শহিদ আফ্রিদি কিছু দিনের জন্য পাকিস্তান দলের প্রধান নির্বাচক হয়েছিলেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করি। তিনি তরুণ ক্রিকেটারদের তুলে আনার ব্যাপারে আগ্রহী। আমাকে বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন তিনি। আমি সময় চেয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই মুহূর্তে পাকিস্তানের একটা পরিকল্পনা প্রয়োজন। সেটা নেই বলেই এখন ভালো ফল করতে পারছে না তারা।’
আফ্রিদিকে কোন দায়িত্ব দেয়া হবে, তা পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্রের খবর, আফ্রিদি যে ধরনের ভাবনার কথা বলেছেন তা বোর্ড প্রধান আশরফের পছন্দ হয়েছে। তিনি প্রশংসা করেছেন। তবে কিছু দিন আগেই আফ্রিদি বোর্ডের সমালোচনা করেছিলেন। তারপর আশরফের সঙ্গে তার এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)