ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সাংবাদিকদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অদ্ভুত জবাব দিল মিরাজ
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ব্যর্থতার গ্লানি কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। এই আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে কাজ শুরু করলেও পরপর ছয় ম্যাচে হেরেছে টাইগাররা। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নেয় সাকিব বাহিনী।
এদিকে বাংলাদেশের হারের গল্প দেখে হতাশ টাইগার ভক্তরা। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে৷ ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জনের জন্য তাদের শেষ দুটি ম্যাচ জিততে হবে এবং পয়েন্ট তালিকার শেষ ৮ এর মধ্যে থাকতে হবে৷
পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে স্বপ্নের কথা। পাশাপাশি খারাপ লাগার কথাও, ‘চ্যাম্পিয়নস ট্রফি যদি না খেলতে পারি তাহলে আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আমাদের বলেন বা আপনাদের (সাংবাদিকদের)! কারণ আপনারাও তো আমাদের মত কভার করতে পারবেন না...।’
এবার পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে–বলে কোনো পারফরম্যান্সই করতে পারেনি বাংলাদেশিরা। অথচ ২০২৩ সালের শুরুটা ছিল স্বপ্নের মতো। তবে বিশ্বকাপে এসে বদলে গিয়েছে সবকিছু। মিরাজ অবশ্য এ জন্য পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যকেও দুষছেন, ‘দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না... আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না... দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না।’
‘ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনওই হয়নি। শেষ ৩ বছরে ওয়ানডে আমরা খেলেছি, আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব। এরকম কখনই হয়নি, আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহ'র রহমত থাকা লাগবে। এমন বেশীদিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।’ -যোগ করেন মিরাজ।
টুর্নামেন্টের বাকি ২ ম্যাচে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। আমরা যারা খেলছি তারা প্রত্যাশামতো খেলতে পারছি না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো খেলতে পারি। বিশ্বকাপের দুটি ম্যাচ আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)