ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেষমেশ শাকিব-অপু মিলে গেলে, ‘মোস্ট ওয়েলকাম’ জানাবেন বুবলী
অপুর পর বুবলীর সঙ্গেও সংসার টিকেনি শাকিবের। গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পরেই এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যকে নিয়ে বিভিন্ন ‘আপত্তিকর’ মন্তব্যও করতে দেখা যায়।
এসবের মাঝেই সম্প্রতি শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনকে। সবশেষ আসন্ন ঈদে মুক্তি পেতে চলা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু। ‘প্রিয়তমা’র প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে শাকিবকে শুভকামনাও জানিয়েছেন।
এসব কিছুর পর আবারও শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে। অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারো একসঙ্গে থাকা শুরু করবেন। শাকিব-অপু যদি ফের একসঙ্গে মিলে যান তাহলে তাদেরকে ‘মোস্ট ওয়েলকাম’ জানিয়েছেন বুবলী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব-অপুর এক হওয়া প্রসঙ্গে এই কথা জানান তিনি।
বুবলী বলেন, ‘যদি তারা আবারো একসঙ্গে হন, তাহলে ‘মোস্ট ওয়েলকাম’। সেটা নিয়ে কেনো কোনো গোপনীয়তা? তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন, যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই না, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?