ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শাকিব, অপু ও বুবলীর সম্পর্ক মিলাতে দারুন পরামর্শ দিলেন ডিপজল
ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যার হাত ধরে সাম্প্রতিক সময়ে সিনেমা পাড়ায় কিং হয়েছে শাকিব, অপু বিশ্বাস, নিপুণসহ বহু তারকা সিনেমায় এসেছেন। এসব তারকাদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় কথা বলেন ডিপজল। বর্তমানে শাকিব খান ও অপু বিশ্বাসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।
নায়ক শাকিব খান সম্পর্কে ডিপজল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, "শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। বিয়ে করতেই পারে। ৪টা করতে পারে। কার কি যায় আসে?"
এ অভিনেতা আরও বলেন, ভারতে অনেক অভিনেতা একাধিক বিয়ে করেছেন। ওর সামর্থ্য আছে করতেই পারে। এটি নিয়ে এত মাখামাখি কেন? সমালোচনা না করে তাকে পরামর্শ দেওয়া উচিত সবার।
এ সময় উপস্থাপকের পক্ষ থেকে বলা হয় শাকিবের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। এমন প্রশ্নোত্তরে শাকিবকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এত ফ্লাশ করে কিছু না করাই ভালো। এগুলো গোপনে করলেই ভালো। আমাদের ফিল্ম তো এমনিতেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস আর যেন না হয় এদিকে খেয়াল রেখে কাজ করলে ভালো।
অপু বিশ্বাস প্রসঙ্গে ডিপজল বলেন, অপু ফিটনেসটা মেইনটেইন করে চললে ভালো। তা হলে সে ফিল্মে ভালো করবে।
শাকিবকাণ্ডের বিষয়ে অপু বিশ্বাসকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এখন থেকে যেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মুখ না খোলাই ভালো হবে। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করা ঠিক না। এতে মানুষ বেশি জানতে পারে। এতে আমাদেরই মানুষ খারাপ বলে। বুবলীকেও একই পরামর্শ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?