ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেরিয়ে এলো আসল খবরঃ যে ভাবে বিশ্বকাপ জিতেছিল মেসিরা

২০২৩ জানুয়ারি ২৪ ২১:৪৪:৩৮

বেরিয়ে এলো আসল খবরঃ যে ভাবে বিশ্বকাপ জিতেছিল মেসিরা

দলকে একতাবদ্ধ করতে মেসিও ছিলেন মরিয়া। কীভাবে গোটা দলকে উজ্জীবিত করা যায়, তা ভালো করেই মেসি দেখিয়েছেন এবার কাতার বিশ্বকাপে। সামনে থেকে তিনি দিয়েছেন বলিষ্ঠ নেতৃত্ব। আবার মাঠের পারফরম্যান্সেও ছিলেন তুখোড়। করেছেন সাত গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও কয়েকটি।

সব মিলিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দলের ওপর মেসির প্রভাব অনেক। তিনি দলের সবাইকে গেঁথেছিলেন এক সুঁতোয়। বিশ্বকাপ জেতার মাসখানেক পর মেসিকে নিয়ে এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।

জনপ্রিয় ইউনিভারসো ভালভাদো শো-তে স্কালোনি বলেন, ‘সে (মেসি) ফুটবলের একজন আদর্শ নেতা। আপনারা তা দেখেছেন। সে যখন কথা বলে, তখন সঠিক কথাই বলে। সতীর্থরা তার দিকে যে দৃষ্টিতে তাকায়, সেখানে থাকে শ্রদ্ধা... এটি ব্যাখ্যা করা খুব কঠিন।’

‘সে তার সতীর্থদের মাঝে এমন সব ভাবনা সঞ্চারিত করে যা আগে কখনো দেখিনি। বিষয়টা কেবল একজন ফুটবলার হিসেবে নয়। এটা বলা কঠিন, আমি এ বিষয়ে বলতে পারি। মেসির কথায় সতীর্থদের মধ্যে কী সঞ্চারিত হয়, সেটা অনুভব করতে হলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ