ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হুট করে বিবর্ণ রোনালদোকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে বস্লেন কোচ
ম্যাচের ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিসকা। ইউরোপ ছেড়ে গত বছরের শেষ দিন এশিয়ার ফুটবলে পা রাখেন রোনালদো। আড়াই বছরের চুক্তিতে যোগ দেন আল নাসরে। সৌদি ফুটবলে অভিষেক মনের মতো না হলেও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আল নাসরের কোচ রুদি গার্সিয়া অবশ্য বিবর্ণ রোনালদোর প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘রোনালদোর মতো একজনের মাঠে থাকাই ইতিবাচক এক সংযুক্তি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগ থাকে তাকে ঘিরে। এ কারণেই আমাদের গোলটির সুযোগ সৃষ্টি হয়েছিল। আজ আমরা সুযোগ তৈরি করতে পেরেছি, সে মাঠে ছিল বলেই। দলকে বলেছিলাম, রোনালদো আর তালিসকার মধ্যে নানা কিছু করতে।
আরেকটি ব্যাপার আমাদের ভুলে গেলে চলবে না, পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচটির পর খুব বেশি বিশ্রাম সে পায়নি।’ আল নাসরে কোচ যদিও স্বীকার করেছেন, ‘রোনালদো দলে থাকলেও সৌদি লিগ জয় করা সহজ নয়। কারণ প্রতিদ্বন্দ্বীদের মান দারুণ শক্তিশালী।’ সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলালের ফুটবলারদের নিয়ে গড়া রিয়াদ অলস্টার্স একাদশের হয়ে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়কত্ব করেন রোনালদো।
গত বৃহস্পতিবারের ম্যাচে ৫-৪ ব্যবধানে দল হারলেও জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ইত্তিফাকের বিপক্ষে জয়ের ফলে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আল নাসর। ১৪ ম্যাচে ১০ জয়ে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৩২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ