ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিকে প্রশংসা করে রোনাল্ডো নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোহলি
প্ৰথমে ঘুঁষি হজম করে পেনাল্টি আদায় করলেন। তারপরে অনভ্যস্ত বাঁ পায়ে রামোসদের শক্তিশালী ডিফেন্সকে ফাঁকি দিয়ে কেলর নাভাসকে পরাস্ত করলেন মহাতারকা। রিবাউন্ড থেকে নিজের দ্বিতীয় গোল করলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিতর্কিত এবং তারপরে বিশ্বকাপ বিপর্যয়ের পর এই প্ৰথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নামলেন সিআরসেভেন। আর নেমেই সুপারহিট তিনি।
হয়ত শেষবারের মত মাঠে মোকাবিলা করলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে। আর শেষবারের এই যুদ্ধে মেসির পিএসজি ৫-৪ গোলের থ্রিলারে জয়লাভ করলেও রোনাল্ডো হৃদয় জিতে নেন বিশ্বের। ম্যাচের সেরাও হন তিনি।
আর রোনাল্ডোর এই পারফরম্যান্স দেখে উদ্বুদ্ধ হচ্ছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামার আগেই পর্তুগিজ মহাতারকার জন্য সম্মানের চাদর বিছিয়ে দিলেন প্রিয় তারকার জন্য। রোনাল্ডোর সমালোচনায় যাঁরা মুখর হয়েছেন তাঁদেরও একহাত নেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।
ইন্সটা-স্টোরিতে কোহলি লিখে দিলেন, “৩৮ বছরেও সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করে চলেছেন। যে ফুটবল বিশেষজ্ঞরা বসে বসে প্রত্যেক সপ্তাহে ওঁর সমালোচনা করে চলেছেন স্রেফ খবরের শিরোনামে আসার জন্য তাঁরা এখন চুপ করে গিয়েছেন। রোনাল্ডো বিশ্বের সেরা এক ক্লাবের বিপক্ষে এরকম পারফরম্যান্স মেলে ধরল। ওঁকে বলে দেওয়া হচ্ছিল ও নাকি ফুরিয়ে গিয়েছে!”
কোহলি বরাবরই রোনাল্ডোর অন্ধ ভক্ত। মেসির সঙ্গে তুলনায় তিনি বরাবর সিআরসেভেনের জন্য ব্যাট ধরে এসেছেন। কোহলি এর আগে একাধিকবার বলেছেন, তাঁর অনুপ্রেরণা স্বয়ং রোনাল্ডো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ