ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির কাছে গালি হজম করা সেই ফুটবলারই এবার রোনাল্ডোর বদলি
ইউরোপীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে বেসিকতাসকে ৩ মিলিয়ন ইউরো দেওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডাচ তারকাকে লোনে সই করাবে বার্নলে থেকে। বার্নলে থেকে তিনি লোনে খেলছিলেন তুরস্কের ক্লাব বেসিকতাসে। সেখানেই তাঁর লোন-চুক্তি ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরেই ম্যাঞ্চেস্টার তাঁকে সই করাতে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে ম্যাঞ্চেস্টারে এসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর্বও সম্পন্ন।
যাইহোক, আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওয়েগহর্স্ট একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন শেষ লগ্নে জোড়া গোল করে। তিনিই ম্যাচ টেনে নিয়ে যান টাইব্রেকারে যদিও শেষমেশ আলবিসিলেস্তেরা শেষ হাসি হাসে।
নেদারল্যান্ডস ম্যাচের পরেই মেসি লাইভ টিভি সাক্ষাৎকারে মাঠ দিয়ে হেঁটে চলা নেদারল্যান্ডস তারকা ওয়েগহর্স্টকে নিশানা করেছিলেন। জোড়া গোল করে ডাচদের নায়ক ওয়েগহর্স্টকে দেখেই মেসি বলে দেন, “এদিকে কী দেখছ, যাও ভাগো।” সেই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল বিশ্বকাপের মঞ্চে।
পরে মেসির কাছে গালি হজম করে ডাচ তারকা বলে দেন, “ম্যাচের পরে ওঁর সঙ্গে করমর্দন করতে গিয়েছিলাম। ফুটবলার হিসাবে ওঁর জন্য অফুরন্ত শ্রদ্ধা রয়েছে আমার। তবে ও কথা বলতে চায়নি। আমার স্প্যানিশ খুব একটা ভাল নয়। তবে ও আমাকে সর্বসমক্ষে চরম অসম্মান করল। এটাই আমাকে আরও হতাশ করে তুলেছে।”
Messi ????????
“Que miras bobo”
“What are you looking at you fool” #WorldCup pic.twitter.com/T9eItrMihX
— Sacha Pisani (@Sachk0) December 9, 2022
মেসির সঙ্গে মোলাকাতের সময়ে এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, কুন আগুয়েরোরা মিক্সড জোনে ঘিরে ধরেন ওয়েগহর্স্টকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েগহর্স্ট ইংরেজিতে বলছেন, ও স্রেফ মেসির সঙ্গে সাক্ষাৎ সারতে চায়। মেসির চোখের বালি সেই স্ট্রাইকারই এবার নাম লেখাচ্ছেন ইপিএল ক্লাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ