ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-রোনালদোর দেখতে ভক্তদের অবিশ্বাস্য কান্ড
কিন্তু পর্তুগিজ তারকা রোনালদো এশিয়ার দেশ সৌদি আরবের ফুটবলের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মিলিত হওয়ার সম্ভাবনার শেষ দেখে ফেলেছিল সবাই। তবে নতুন বছরে আবারও এই দুই তারকার দ্বৈরথ দেখবে বিশ্ববাসী। হয়তো সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার এই সাক্ষাৎ হতে যাচ্ছে শেষবারের মতো!
আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের নিয়ে গঠিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবে।
তাই সৌদি আরবের রাজধানী রিয়াদের ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। ম্যাচটি গ্যালারিতে বসে দেখার জন্য অনলাইনে টিকেটের জন্য হুমড়ি খেয়ে নেমে পড়েছেন তাদের ভক্ত সমর্থকরা।
জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, মৌসুমের মাঝ পথে কাতারি মালিকানাধীন পিএসজির বিপক্ষে সৌদি আরবের দলটির প্রীতি ম্যাচের টিকিটের জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। তবে বিক্রি শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ হয়ে গেলেও কিন্তু একপর্যায়ে অনলাইনে টিকিট কাটার অপেক্ষায় ছিলেন ২০ লাখের বেশি মানুষ।
এদিকে বিশ্বকাপের পর নতুন বছরের প্রথম দিন ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসের ক্লাবে যোগ দেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ম্যাচের ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। যার কারণে দলটির হয়ে এখনও পর্যন্ত অভিষেক হয়নি তার। তবে রোনালদোর জন্য অপেক্ষা করছে বড় কিছু।
আজ শনিবার (১৪ জানুয়ারি) আল নাসেরর-আল শাবাব ম্যাচ দিয়ে রোনালদোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ফলে সময়ের অন্যতম সেরা ত্রয়ী মেসি-নেইমার-এমবাপ্পের সমন্বিত পিএসজির বিপক্ষে ৩৭ বছর বয়সী এই তারকার লড়াই দেখার অপেক্ষাই শুধু বাকি। তাই নিষেধাজ্ঞায় মাঠে নামা বিলম্বিত হলেও পর্তুগিজ তারকার অভিষেক সম্ভবত হচ্ছে ‘বড় ম্যাচ’ দিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ