ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বার্সেলোনাকে ফাইনালে তোলার মুল কাণ্ডারি যিনি
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেষ সময়ের নায়ক টের স্টেগেন। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে টাইব্রেকারে রিয়াল বেতিসের দুটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে ফাইনালে তোলেন এই গোলকিপার।
ম্যাচের নির্ধারিত সময়ে একটি করে গোল করে দুই দল। পরে অতিরিক্ত সময়েও দুই দলের জালে বল ঢোকে একবার করে। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পরম নির্ভরতায় ব্যবধান গড়ে দেন টের স্টেগেন।
তুমুল লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত জিততে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টের স্টেগেন। নিজের পারফরম্যান্সেও তৃপ্ত ৩০ বছর বয়সী গোলকিপার।
“দারুণ এক ম্যাচ ছিল এটি, এমন ম্যাচ সমর্থেকরা যা দেখে মজা পায়। আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার মনে হয়, গত বছর থেকে নিজের ক্যারিয়ার ও জীবনের খুব ভালো সময় কাটাচ্ছি।”
“আমাদের জন্য ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে বিরতির পর। কারণ, বল দখলের লড়াইয়ে দাপট ছিল ওদের এবং আমাদের জন্য কাজ কঠিন করে তোলে ওরা। মাঝমাঠে ওরা অনেক এগিয়ে ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। কঠিন লড়াই করে সামনে এগোতে হয়েছে আমাদের।”
ফাইনালে টের স্টেগেনদের অপেক্ষায় আরেকটি কঠিন লড়াই। রোববার শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। ভালেন্সিয়ার বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে তারাও জিতেছে টাইব্রেকারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ