ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সমর্থকদের এমন অদ্ভুত কাণ্ডে রেকর্ড পরিমান শাস্তি মুখে ক্লাব
একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আগামীতে এমনটি ঘটলে লিগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হবে।
অস্ট্রেলিয়ান ফুটবল লিগে মেলবোর্ন ডার্বিতে সিটির মুখোমুখি হয় ভিকট্রি। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় মাঠে। গ্যালারি থেকে ভিকট্রির প্রচুর ক্ষিপ্ত সমর্থক মাঠে নেমে আসেন।
সমর্থকদের একজন প্রতিপক্ষের গোলকিপার টম গ্লোভারের দিকে বালি ভর্তি ধাতব বালতি ছুড়ে মারেন। এতে আহত হন তিনি। একই সঙ্গে আহত হন ম্যাচের রেফারি এবং সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের এক চিত্রগ্রাহক। ভিকট্রি সমর্থকদের তাণ্ডবে ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি।
কড়া ব্যবস্থার কথা জানিয়ে তদন্তের নির্দেশ দেন ফুটবল অস্ট্রেলিয়া। মঙ্গলবার শাস্তি ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ভিকট্রিকে আর্থিক জরিমানার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত একটি ম্যাচেও সামান্যতম অপ্রীতিকর অবস্থা তৈরি হলে ভিকট্রির ১০ পয়েন্ট কেটে নেওয়া হবে বলে জানানো হয়।
ফুটবল অস্ট্রেলিয়ার গভর্নিং বডির প্রধান নির্বাহী জেমস জনসন বলেছেন, ‘আমরা দেখেছি মেলবোর্ন ভিকট্রি ক্লাব এবং কিছু ব্যক্তি অমার্জনীয় আচরণ করেছে। আমাদের নিয়ম এবং প্রতিবিধান গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে। মেলবোর্ন ভিকট্রি ক্লাবকে যা শাস্তি দেওয়া হয়েছে, তা অস্ট্রেলিয়া লিগের ইতিহাসে সর্বোচ্চ। ফুটবল থেকে এমন জঘন্য আচরণ দূর করার জন্যই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের মাধ্যমে আমার ইচ্ছা প্রতিফলিত হচ্ছে।’
এ ছাড়া ঘটনার ভিডিও দেখে ১৭ জনকে অভিযুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তিনজনকে মাঠ থেকে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ