ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ ছেলের খেলা দেখতে গিয়ে স্টেডিয়াম ছেড়ে পালালেন ডেভিড বেকহ্যাম
বিবিসির খবরে বলা হয়, ছেলের খেলা দেখতে গিয়ে ভক্তদের আবদার থেকে রক্ষা পেতে পালাতে হলো এই সাবেক ইংলিশ মিডফিল্ড জেনারেলকে।
সম্প্রতি বেকহ্যামের ছেলে রোমিও ইন্টার মিয়ামি থেকে ধারে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের 'বি' দলে। গত সপ্তাহে ইন্টার মিয়ামি থেকে ব্রেন্টফোর্ডের 'বি' দলে যোগ দেওয়ার পর এদিন প্রথম ম্যাচ ছিল রোমিও বেকহ্যামের। লন্ডন সিনিয়র কাপের নবম সারির দল এরিথ অ্যান্ড বেলভের্দের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দলটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন রোমিও। এ সময় তার দল ২-১ গোলে পিছিয়ে থেকে হারের শঙ্কায় কাঁপছিল। তবে পরে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ব্রেন্টফোর্ড।
বেকহ্যামের ছেলের খেলা দেখতে এদিন রেকর্ড পরিমাণ দর্শক হাজির হয় মাঠে। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ৫৫৪ জন দর্শক উপস্থিত হন মাঠে। যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত জন স্বয়ং রোমিওর বাবা বেকহ্যাম। রেইনকোট পরে নিজেকে দর্শক সারিতে লুকিয়ে রাখেন তিনি।
তবে শেষরক্ষা হয়নি। একসময় ঠিকই দর্শকরা চিনে ফেলেন তাকে। সঙ্গে সঙ্গে গ্যালারিতে অবস্থা বেগতিক দাঁড়ায়। মাঠের খেলা বাদ দিয়ে তখন সবার আগ্রহের কেন্দ্রে দর্শকসারিতে উপস্থিত বেকহ্যাম।
কিংবদন্তি এ ফুটবলারের সঙ্গে ছবি তুলতে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে বেড়া টপকে স্টেডিয়াম ছেড়ে চলে যান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ