ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পন্তকে নিয়ে অবশেষে যা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড
এই পরিস্থিতর মধ্যেই আশার কথা শোনালেন বিসিসিআইয়ের চিকিৎসকরা। পন্তের লিগামেন্ট চিকিৎসার দায়িত্ব নেওয়ার পরই বিসিসিআই চিকিৎসকদের একটি দলকে দেরাদুনে পাঠায়। সেই চিকিৎসকরা যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে পন্তের মাঠে ফিরতে সময় লাগবে ছয় মাস মতো। ফলে আপাতত কোনও সিরিজেই পাওয়া যাবে না। তবে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে দেখা যেতে পারে বলে খবর।
পন্তের চোট সম্পর্কে এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'চিকিৎসকরা যা রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, সব ঠিক ঠাক থাকলে পন্তের মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগবে। ফলে আশা করা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওকে আমরা পেতে পারি। তবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে না পন্তকে।'
এই বছরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত। তার আগেই পন্তকে দলে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। তবে পন্তকে নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।
গত বছর লিগামেন্টে চোট রান রবীন্দ্র জাদেজা। তারপর থেকে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। জাদেজার চোটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পন্তের চোটের। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এই প্রসঙ্গে এক বোর্ড কর্তা বলেছেন, 'রবীন্দ্র জাদেজার চোটের সঙ্গে পন্তের চোটের অনেকটাই মিল রয়েছে। তাই চিকিৎসকরা মনে করছেন পন্তের লিগামেন্ট চোট সেরে উঠতে অন্তত ছয় মাস মতো সময় লাগতে পারে। মুম্বইতে অস্ত্রোপচার করা হবে নাকি না বিদেশে করা হবে তা এখনও জানা যায়নি। আপাতত মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছে পন্ত। সেখানেই চিকিৎসা করা হবে। বোর্ডের চিকিৎসকরাও সেখানে থাকবেন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ