ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩-১ গোলে হারলো পিএসজি, এমবাপের ঘায়ে নুন ছড়িয়ে দিল আর্জেন্টিনীয় তারকা
মেদিনা ম্যাচের পরেই জানিয়ে দিলেন, “প্রতিপক্ষদের নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে ওঁরা দুনিয়ার সেরা তারকাকে মিস করেছে। আপনাদের কি সন্দেহ রয়েছে যে মেসিই সেরা? আপনারা তো অদ্ভুত কথা জিজ্ঞাসা করছেন! ওঁর খেলা আমরা সবাই উপভোগ করি।”
বিশ্বকাপের পরেই মেসি বনাম এমবাপের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই দ্বৈরথে জল ঢেলে দিচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলের এই তারকা। “বিশ্বকাপের সময় পরিবারের সঙ্গে ছিলাম। দুর্ধর্ষ এনজয় করেছি পুরো টুর্নামেন্ট। অবিশ্বাস্য এই কাণ্ড ঘটল। সাধারণ সমর্থকের মত আমিও হারে কষ্ট পেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত যা ঘটল, দল হিসেবে একসঙ্গে যে গ্রুপ আত্মপ্রকাশ করল, তাতে আমি বেজায় খুশি। ওঁদের অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে, এটা ভেবে আরও ভাল লাগছে। আশা করি আর্জেন্টিনা এভাবেই ভালো খেলা চালিয়ে যাবে।” বলে দিয়েছেন আর্জেন্টিনীয় তারকা।
মেসির সঙ্গে পিএসজি যে নেইমারের সার্ভিসও মিস করেছে, তা-ও জানিয়ে দিয়েছেন মেদিনা। “ওঁরা নেইমারকেও মিস করেছে। তবে আমরা নিজেদের ওপর বেশি ফোকাস করেছিলাম। নিজেদের অস্ত্র সঠিকভাবে ব্যবহার করায় মন দিয়েছি আমরা। আমরা এভাবে খেলেই জয় ছিনিয়ে নিয়েছি।” বলেছেন মেদিনা।
লিগ টপারকে হারিয়ে লেন্স আপাতত লিগা ওয়ানে পিএসজির সঙ্গে নিজেদের ব্যবধান ৪ পয়েন্টে কমিয়ে আনল। মেসি, নেইমারকে ছাড়া খেলতে নেমে এই প্ৰথমবার চলতি সিজনে হার হজম করল পিএসজি। এর আগে দু-বার ড্র করেছিল তারকা খচিত দলটি। নেইমার এবং মেসি দুজনেই চলতি সপ্তাহে দলের অনুশীলনে নামবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ