ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রয়াত পেলেকে চরম ‘অশ্রদ্ধা’ করলেন নেইমারের
ব্রাজিল আর্জেন্টে নামক টিভি শোয়ের উপস্থাপক হোসে লুইজ দাতেনা সমালোচনায় রক্তাক্ত করলেন পিএসজির তারকাকে। এমনটাই জানিয়েছে, স্পোর্টস বাইবেল।
দাতেনা বলেছেন, “নেইমার চাইলেই পেলের অন্ত্যেষ্টিতে আসতে পারতেন। চাইলে পিএসজির ওপর চাপ দিতে পারতেন। পার্টিতে আসার জন্য তো ক্লাবের কাছে ছুটি নিতে বারবার চাপ দেয়। পেলেকে শেষবারের মত বিদায় জানানোর কথা কেন জানাল না ও পিএসজিকে? ব্রাজিলীয় হিসেবে নেইমারের উচিত ছিল পেলের কফিনের সামনে হাজির থাকা। ব্রাজিল ফুটবলের এটা তাৎপর্যপূর্ণ বিষয় হতে পারত।”
View this post on Instagram
এই আগে গত শুক্রবার পেলের প্রয়াণের পর রাতেই সেলেকাও সুপারস্টার ইনস্টাগ্রামে লিখে দিয়েছিলেন, “পেলের আগমনের আগে ১০ নিছকই একটা সংখ্যা ছিল। জীবনের কোনও একটা পর্বে এরকম একটা প্রবাদ শুনেছিলাম। এই প্রবাদ শুধু সুন্দরই নয়, অপরিপূর্ণও বটে। আমি তো বলব, পেলে আসার আগে ফুটবল নিছক একটা খেলা ছিল। উনি খেলাকে শিল্পে, বিনোদনে পরিণত করেছিলেন। পেলে খেলাটাকেই বদলে দিয়েছিলেন। উনি দরিদ্রদের বিশেষ করে কালোদের মুখে ভাষা জুগিয়েছিলেন। বিশ্বের দরবারে ব্রাজিলকে তুলে ধরেছিলেন। ধন্যবাদ কিং। উনি চলে গেলেন তবে ম্যাজিক চিরকালীন থাকবে। পেলে অবিনশ্বর।”
পেলে যেখানে খেলে বড় হয়ে উঠেছেন, ব্রাজিলকে বিশ্ব ফুটবলের মক্কায় পরিণত করেছিলেন, সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয় মঙ্গলবার। স্যান্তোসের রাস্তা দিয়ে পেলের মরদেহ নিকটবর্তী সমাধিস্থলে নিয়ে যাওয়ার আগে ভিলা বালমেইরো স্টেডিয়ামে ক্যাথলিক রীতিতে তাঁকে শেষ সম্মান জানানো হবে। সদ্যই ব্রাজিলের প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হয়েছেন লুলা দ্য সিলভা। তিনিও ভিলা বালমেইরো স্টেডিয়ামে হাজির ছিলেন কিংবদন্তিকে শেষ সম্মান জানানোর জন্য। গত বৃহস্পতিবার পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সে ক্যান্সারে প্রয়াত হন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ