ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে যে ক্লাবে পাড়ি জমালেন রোনালদো
বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন ছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন সিআর সেভেন। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ইউরোপীয় ফুটবল অধ্যায়ের সমাপ্তি করে আরবীয় ক্লাবে পাড়ি জমালেন এই ফুটবলার। দুপক্ষের আলোচনা শেষে দুই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের এই রেকর্ড গোলদাতা।
বিশ্বকাপ শুরুর আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও কোচ এরিক টেন হাগ প্রসঙ্গে বোমা ফাটান রোনালদো। পরে দুই পক্ষের সমঝোতায় রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি। এরপর থেকেই প্রায় মাস দেড়েক ছিলেন দলবিহীন।
২০০২-০৩ মৌসুমে সিনিয়র ফুটবলে রোনালদোর সিনিয়র ফুটবলে যাত্রা শুরু হয়। ২০০৩ সালে যোগ দেন ওল্ড ট্র্যাফোর্ডে। প্রতিভার ঝলক দেখিয়ে ক্রমেই হয়ে উঠেন বিশ্বসেরাদের একজন। তবে ক্যারিয়ারের সেরা সময়টা কাটান রিয়াল মাদ্রিদের জার্সিতেই। গড়েন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। সামনে থেকে অবদান রাখেন একাধিক শিরোপা জয়ে। রেকর্ড ১৮৩ ম্যাচ খেলে করেন রেকর্ড ১৪০ গোল।
বিশ্ব আসরে পাঁচবার খেলেছেন এই ফুটবলার। তবে বরাবরই হতাশ করেছেন পর্তুগিজ সমর্থকদের। মরুর বুকে প্রথম বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ