ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই মিনিটে দুই হলুদ কার্ডে লাল কার্ড, যে কারনে এমন বিপদে নেইমার
তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি ব্রাজিলিয়ান তারকার জন্য। এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুনিস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুনিসের আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ট্রার্সবার্গ।
ম্যাচের ৬১তম মিনিটে পেছনে থাকা স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এর পরের মিনিটেই স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ