ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রেসিডেন্ট হিসেবে মেসিকেই চায়

২০২২ ডিসেম্বর ২৯ ১০:৫৬:৩৭

প্রেসিডেন্ট হিসেবে মেসিকেই চায়

দেশটিতে তাই স্বাভাবিকভাবেই এখন মেসির জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু কতটা? আর্জেন্টিনার সমাজবিজ্ঞানী হিওকোভের জরিপ বলছে, ৪৩ শতাংশের বেশি মানুষ সরাসরিই জানিয়েছেন মেসিকে তারা দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আর ১৭.৫ শতাংশ মানুষ ‘হয়তো’ বলছেন।

আগামী বছর হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়েই জরিপ করেছেন হিওকোভও। মূলত অবস্থা বোঝার জন্যই জরিপে তিনি মেসির নাম দেন। যেখানে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন লিওনেল মেসি। বর্তমান প্রেসিডেন্ট আলভার্তো ফার্নান্দেম, মাওরোসিও মার্কি, ক্রিস্তিয়ান কারচানেরের মতো রাজনীতিবিদদের পেছনে ফেলেছেন তিনি।

জরিপকারীর মতে মেসি বেশ স্পষ্ট ব্যবধানেই জিতবেন। যদিও কেবল আড়াই হাজার মানুষের ওপর করা হয়েছে এটি। তবে মেসির পর দ্বিতীয় হওয়া ডান পন্থী সংসদ সদস্য হাভিয়ের মিলেয়া পেয়েছেন কেবল ১২ শতাংশ ভোট। তার পরই আছেন ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিয়ান কারচানের, ১১ শতাংশ ভোট নিয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ