ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্টিনেজের মাকে টেনে গাল পাড়তেই ফরাসি তারকাকে ধুয়ে দিলেন দি মারিয়া
এবার মার্টিনেজকে ভয়ঙ্কর গালাগালি লিখে ইন্সটা-স্টেটাস দিলেন ২০১৮-য় ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী আদিল রামি। যেখানে তিনি কুৎসিতভাবে লিখলেন, মার্টিনেজ ফুটবল জগতের সবথেকে দুশ্চিরিত্রা মায়ের সন্তান। এমন স্টেটাস দেখেই ক্ষেপে গেলেন শান্তশিষ্ঠ আঞ্জেল ডি মারিয়া। পাল্টা তিনি লিখে দিলেন, “দিবু মার্টিনেজ বিশ্বের সেরা গোলকিপার। অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করো’।
এর জবাবে আবার আদিল রামি দিমারিয়ার চারটে কান্নারত ছবি পোস্ট করে লিখলেন, “তুমি কি আমাকে একটু শেখাবে?’ চারটে পৃথক ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন চার ক্যাপশন, ‘যখন তুমি হেরে যাও’, ‘যখন তুমি জেতো’, ‘যখন তুমি কোনও ক্লাব ছাড়ো’, ‘যখন তুমি এই টুইট দেখবে।’
এরপরেই দি মারিয়ার সঙ্গে আদিল রামিকে পাল্টা দিতে আসরে হাজির হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের দুই তারকা লিয়েন্দ্র পারেদেস এবং জার্মান পাজেল্লা। পারেদেস মজার ছলে বলেন, ‘না কেঁদে এবার বলার চেষ্টা করো দেখি রামি।’ পাজেল্লা সঙ্গেসঙ্গেই বলেন, ‘বেরোও এখান থেকে।’
কয়েকদিন আগেই মার্তিনেজকে নিন্দায় ভাসিয়ে দিয়েছিলেন স্কটিশ প্রাক্তন ফুটবলার গ্রেম সোয়ানেস। পুরস্কার বিতরণী মঞ্চে অশ্লীল অঙ্গভঙ্গি করার জন্য স্কটিশ ফুটবলার একহাত নেন মেসির দলের চ্যাম্পিয়ন গোলকিপারকে। তিনি বলেছিলেন, “একটা নির্দিষ্ট মাত্রা এই বিদ্বেষ গ্রহণযোগ্য। তবে এখানে বিশ্বকাপ ফাইনালে ট্রফি নেওয়ার পর অঙ্গভঙ্গির কথা বলা হচ্ছে। সত্যিসত্যিই মানুষজন এই বিষয়টিকে মজার বলে মনে করছে? মার্তিনেজ নিজেকে তো বটেই নিজের দেশকেও হেয় করেছেন। কুৎসিত একটা জোকারের মত ওঁকে মনে হচ্ছিল। এভাবেই যদি নিজেকে মনে করাতে চায়, ঈশ্বর আমাদের সকলকে সাহায্য করুন।”

মার্টিনেজকে একহাত নিয়েছেন প্যাট্রিক এভরাও। ফ্রান্সের হয়ে ১৯৯৮-এর বিশ্বজয়ী তারকা বলেছেন, “এই ঘটনা আর্জেন্টিনার বিশ্বকাপ জয় লঘু করে দিয়েছে। এরকম ওঁরা না করলেও পারত। কখনও কখনও নিজেদের আবেগকে বশ মানানো মুশকিল হয়। তবে এরকমটা একটা বাজে সিদ্ধান্ত ছিল। মার্টিনেজকে এরকম করতে দেখে আমি রীতিমত হতাশ।”

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ