ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিকে নিয়ে অবিশ্বাস্য গোপন তথ্য ফাঁস করলেন মেসির শৈশবের বন্ধু

২০২২ ডিসেম্বর ২৭ ১১:৫৯:৫২

মেসিকে নিয়ে অবিশ্বাস্য গোপন তথ্য ফাঁস করলেন মেসির শৈশবের বন্ধু

অবসরের কারণে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না তিনি। তবে মাঠের বাইরে থাকলেও মেসিদের দিকেই পূর্ণ নজর ছিল আগুয়েরোর। বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে বাজিও ধরেছিলেন তিনি। তার বাজি ছিল, এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জিতবেন মেসি, শেষ পর্যন্ত তাই হয়েছে। সঙ্গে বাড়তি বোনাস বিশ্বকাপের ট্রফি। মোটা অঙ্কের বাজির অর্থের সঙ্গে বিশ্বজয়ের আনন্দ ছুয়ে যাচ্ছে আগুয়েরোর মনে।

মেসিকে নিয়ে বাজি জিতে ৮ লাখ ৪৪ হাজার টাকা পেয়েছেন আগুয়েরো। বাজি ধরতে আগুয়েরোকে খরচ করতে হয়েছে ৮৪৪০ টাকা। অর্থাৎ প্রতি টাকাপিছু ১০০ টাকা করে জিতেছেন সাবেক ম্যানচেস্টার সিটির তারকা। সোমবার নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন মেসির শৈশবের বন্ধু।

কাতার বিশ্বকাপটা সোনায় সোহাগা মেসির জন্য। করেছেন সাত গোল। করিয়েছনও বেশকটি। আবার সামনে থেকে দিয়েছেন দলের নেতৃত্ব। সব মিলিয়ে মেসি ছিলেন পড়ন্ত বেলায় জ্বলজ্বলে এক নক্ষত্রই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ