ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডি মারিয়ার শরীরে যখন বিশ্বকাপ
ডান পায়ের হাঁটুর একটু উপর থেকে প্রায় এক ফুট জায়গা জুড়ে নতুন ট্যাটুতে ডি মারিয়া আঁকিয়েছেন বিশ্বকাপ ট্রফির ছবি। যেখানে আছে আর্জেন্টিনার জাতীয় পতাকায় থাকা সূর্যের ছবি ও তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চিহ্ন স্বরূপ তিনটি তারা। ফাইনালে করা গোলের প্রতীক হিসাবে রয়েছে গোল পোস্টের ছোঁয়াও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্যাটুর ছবি নিজেই শেয়ার করেছেন মারিয়া। বিশেষ এই ট্যাটুটি তৈরি করেছেন খ্যাতনামী শিল্পী জ়েকুয়েল ভিপিয়ানো। নতুন ট্যাটুটির জন্য ভিপিয়ানোকে ধন্যবাদ জানিয়েছেন ডি মারিয়া।
Ángel Di María got the World Cup tattoo ???? pic.twitter.com/hIyrlGGarQ
— ESPN FC (@ESPNFC) December 24, 2022
ডি মারিয়া আর্জেন্টিনার ফুটবলে অন্যতম চরিত্র। এই ডি মারিয়ার একমাত্র গোলে গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ঘুচেছিল ২৮ বছরের শিরোপা বন্ধ্যাত্ম। কাতার বিশ্বকাপেও মারিয়া ছিলেন বেশ ছন্দে। ফাইনালের মঞ্চে নয়নকাড়া একটি গোলও করেন তিনি। মেসি করেন দুটি। টাইব্রেকারে গড়ানো ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় মেসি-ডি মারিয়ারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ