ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪ গোলের ম্যাচে লিভারপুলের বিশাল জয়
ম্যাচের শুরু থেকে গোল মিসের মহড়া দেন অ্যাস্টন ভিলার আক্রমণভাগের ফুটবলাররা। প্রথম মিনিটেই ওয়াটকিন্সের ভলি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। পরের মিনিটে দারউইন নুনেজের ভুলে গোল পায়নি সফরকারীরা।
অবশ্য গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে । ম্যাচের ৫ মিনিটে রবার্টসনের অ্যাসিস্টে অনায়াসে প্রতিপক্ষের জাল খুঁজে পান সালাহ। প্রিমিয়ার লিগে এটি রবার্টসনের ৫৪তম অ্যাসিস্ট। ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়লেন এই লেফটব্যাক। ছাড়িয়ে যান লেইটন বাইনেসের ৫৩ অ্যাসিস্ট।
৩৭ মিনিটে লিভারপুলের গোল ব্যবধান দ্বিগুণ করেন ফন ভাইক। ডাচ ডিফেন্ডারের বুলেট গতির শট প্রতিপক্ষ ফুটবলারের পায়ে দিক পরিবর্তন করে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় অ্যাস্টন ভিলা। তবে ওয়াটকিন্স অফসাইডে থাকায় গোল মেলেনি।
ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস লুইসে ক্রস থেকে দারুণ হেডে ব্যবধান কমান ওয়াটকিন্স। ৮১ মিনিটে পাল্টা-আক্রমণে গোল ব্যবধান বাড়ায় লিভারপুল। নুনেজের শট কোনোমতে রুখে দেন অ্যাস্টন ভিলা গোলকিপার। ছুটে গিয়ে আলগা বল ধরে বাঁদিকে এগিয়ে গিয়ে জালে পাঠান স্টেফান বাজসেটিকের।
১৫ ম্যাচে ৭ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল। আর ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট যথারীতি শীর্ষে আর্সেনাল। টানা দুই জয়ের পর হারের স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ