ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘রোনালদো নয়, মেসিই সেরা’
ব্যক্তিগত ও দলগত অর্জনের বাইরে ফুটবলীয় দক্ষতার দিক থেকে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রাখলেন স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনকে ২০১০ সালের বিশ্বকাপ জেতানো এ কোচ বলেছেন, মেসিকে স্পেনের হয়ে খেলার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছেন। এজন্য সম্ভাব্য সবকিছুই করেছেন অভিজ্ঞ এ কোচ। কিন্তু দেশের প্রতি ভালোবাসার কারণে মেসি দেল বস্কের প্রস্তাবে সাড়া দেননি।
স্পেনের হয়ে খেলার জন্য তাকে আমি একাধিকবার প্রস্তাব দিয়েছি। এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। মেসিকে স্পেনের জার্সি পরানোর জন্য সম্ভাব্য সবকিছুই করেছি আমি। কিন্তু প্রতিবারই মেসি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই সে আমার প্রস্তাবে রাজি হয়নি।- স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক
‘আমার দেখা সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্য একজনকে বেছে নিতে বললে আমার রায় থাকবে পরের জনের দিকে’—বলছিলেন স্পেনের সাবেক এ কোচ। ৭২ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ কোচ যোগ করেন, ‘দীর্ঘদিন ফুটবলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় আমি যাদের চিনি, তাদের মধ্যে মেসি সেরা। ফুটবলার হিসেবে তার মান ও ধারাবাহিকতা অসাধারণ।’
মেসির বেড়ে ওঠা বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। দীর্ঘদিন স্পেনে বসবাসের কারণে মেসির সামনে জন্মভূমি আর্জেন্টিনার পাশাপাশি স্পেনের হয়েও খেলার সুযোগ ছিল। সে সুযোগে লা রোজাদের জার্সিতে পিএসজি সুপারস্টারকে খেলানোর প্রচেষ্টা সম্পর্কে দেল বস্ক বলেছেন, ‘স্পেনের হয়ে খেলার জন্য তাকে আমি একাধিকবার প্রস্তাব দিয়েছি। এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। মেসিকে স্পেনের জার্সি পরানোর জন্য সম্ভাব্য সবকিছুই করেছি আমি। কিন্তু প্রতিবারই মেসি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই সে আমার প্রস্তাবে রাজি হয়নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ