ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবসর নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা দিলেন দি মারিয়া
বিশ্বকাপের আগে জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন মারিয়া। তবে সিদ্ধান্ত বদলে, জাতীয় দলের হয়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমটির প্রতিবেদক গাস্তন এদুল জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না আনহেল দি মারিয়া। জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব খেলা চালিয়ে যেতে চান তিনি। ২০২৪ কোপা আমেরিকাতেও খেলতে পারেন জুভেন্টাস তারকা।
গাস্তন এদুল নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। ঠিক কতদিন খেলবেন, তা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি। ’ তবে ডি মারিয়ার কোনো বক্তব্য প্রকাশ করেনি টিওয়াইসি স্পোর্টস।
কাতার বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন পত্রিকা ওলে ক্লারিনকে ডি মারিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের পর দল ছাড়ার সময় হয়ে যাবে। অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। জাতীয় দলে খেলতে মুখিয়ে আছে তারা। ’ টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ জয়ে দৃশ্যপট বদলেছে। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস বেড়েছে দি মারিয়ার। যেকারণে এখনই অবসর নেবেন না তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ