ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ বছর পর পুরনো ঠিকানায় ক্লাওদিও রানিয়েরি
১৯৮৮-৯১ মৌসুমে কাইয়ারির কোচ ছিলেন রানিয়েরি। সেরি সি থেকে দলকে শীর্ষ লিগ সেরি আয় নিয়ে যান কেবল দুই মৌসুমে। এরপর যোগ দেন প্রথম সারির ক্লাব নাপোলিতে।
বর্তমানে সেরি বি’তে খেলা কাইয়ারির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন রানিয়েরি। পুরনো ক্লাবে ফিরতে পেরে দারুণ ভালোলাগা কাজ করছে ৭১ বছর বয়সী এই ইতালিয়ান কোচের মনে। ক্লাবের ওয়েবসাইটে বলেছেন সেই কথা।
“কাইয়ারি আমাকে বুঝতে শিখিয়েছিল যে আমি কোচিংকে পেশা হিসেবে নিতে পারি। ওই বছরগুলোই আমি এখানে সবকিছু পেয়েছিলাম, যা আমাকে সাহায্য করেছিল; ভক্ত, খেলোয়াড়, ম্যানেজার, আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম।”
“আর এখন আপনারাই আমাকে সাহায্য করেছেন এই সিদ্ধান্ত নিতে, অনেক কারণে যা সহজ ছিল না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং অনেক সুন্দর মুহূর্ত দিয়ে আমরা সবাই একটা বন্ধনে বাঁধা।”
রানিয়েরির ক্যারিয়ারের সবচেয়ে সফল ও উজ্জ্বল অধ্যায়ের জন্ম ইংল্যান্ডে। ২০১৫-১৬ মৌসুমে তার ছায়ায় রূপকথার জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল তখনকার ‘ছোট দল’ লেস্টার সিটি।
তবে সবশেষ ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে তিনি জাদুকরী স্পর্শ দিতে পারেননি। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগের গত আসরে তিন মাসে মাত্র ৭ পয়েন্ট অর্জন করতে পারে দলটি। এরপর জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় চলে যান তিনি।
সেরি আয় ইউভেন্তুস, রোমা, ইন্টার মিলানের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে রানিয়েরির। স্প্যানিশ ও ফরাসি ক্লাবেও কাজ করেছেন। এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে। গত মৌসুমে সেরি আ থেকে নেমে যাওয়া কাইয়ারি বর্তমানে সেরি বি-এর পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ