ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির সেই 'বিশত' কিনতে আকাশ ছোঁয়া মূল্য প্রস্তাব

২০২২ ডিসেম্বর ২৪ ১৫:৫১:৫০

মেসির সেই 'বিশত' কিনতে আকাশ ছোঁয়া মূল্য প্রস্তাব

ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসিকে ঐতিহ্যবাহী 'বিশত' উপহার দেন। এবার ওমানের সরকারি কর্মকর্তা আহমেদ আল বারওয়ানি আর্জেন্টাইন সুপারস্টারকে দেওয়া 'বিশত' কেনার জন্য ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন।

ওমানের শুরা কাউন্সিলের সদস্য আল বারওয়ানি এক টুইট বার্তায় এই প্রস্তাব দেন। টুইটে তিনি লিখেছেন, আমার বন্ধু মেসি, ফুটবল বিশ্বকাপ জেতায় ওমান সালতানাত থেকে আপনাকে (মেসি) অভিনন্দন জানাচ্ছি। টুর্নামেন্টটি গর্বের উৎস ছিল এবং আমরা ফিলিস্তিনের কথা ভুলে যাইনি। আর আরবরা যে এক এবং ঐক্যবদ্ধ সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

তিনি জানিয়েছেন, মেসিকে আরব ‘বিশত’ পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিশত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। ওই বিশতের বিনিময়ে আমি আপনাকে (মেসি) ১০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার) অফার করছি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ