ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাতার বিশ্বকাপে সেরা গোল যেটি ঘোষণা দিলো ফিফা

২০২২ ডিসেম্বর ২৪ ১২:৩৭:৩৬

কাতার বিশ্বকাপে সেরা গোল যেটি ঘোষণা দিলো ফিফা

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সমর্থকদের ভোটে কাতার বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের করা দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে সেলেসাওদের আরেক উইঙ্গার ভিনিসিয়াসের পাস থেকে ডান পায়ের সাইডভলিতে অ্যাক্রোবেটিক শটে জালে বল জড়ান টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। এই ম্যাচের প্রথম গোলটিও করেছিলেন ব্রাজিলের এই পোস্টার বয়।

সেরা গোলের দৌড়ে ছিল পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার জুনিয়রের গোল, মেক্সিকোর বিরুদ্ধে এনজো ফার্নান্দেসের গোল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ