ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

২০২২ ডিসেম্বর ২২ ২২:১৩:৩৩

অবশেষে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর একটি ছবি ইন্সটাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সব থেকে বেশি লাইক এবং শেয়ার হয়েছিল। এবার মেসির পোস্ট করা এক ছবি, রোনালদোর রেকর্ড ছাড়ানো এক ছবিকেও ছাড়িয়ে গেছে।

রবিবার বিশ্বকাপ ট্রফি সহকারে একটি ছবি পোস্ট করেছিলেন মেসি। সাড়ে ৫ কোটিরও বেশি লাইক পড়া সেই ছবিটি ছাড়িয়ে গেছে পূর্বের সকল রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল রোনালদোর দখলে। এই পোস্টের মাধ্যমে ফুটবলের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকেও রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি।

রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্বপ্নিল বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সেই রেকর্ড ছাড়ানো ছবি মেসি পোস্ট দেন ইনস্টার পাতায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ