ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জানলে অবাক হবেঃ যে কারনে বিশ্বকাপ জেতার পর গোলপোস্টের জাল কেটেছিল মেসিরা
এর মাঝেই দেখা গেল, যে গোল পোস্ট থেকে টাইব্রেকার জিতেছিল আলবিসেলেস্তেরা, সেই দিকের পোস্টের জাল কেটে ফেলছেন তারা। সবশেষে সেই জাল পুড়িয়ে নিজেদের সঙ্গে নিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এমন অভিনব সেলিব্রেশন এর আগে কেউ কখনো দেখেনি। কিন্ত কেনইবা গোল পোস্টের জাল কাটলো আকাশি-নীলরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অদ্ভুত এক কারণ সামনে এসেছে। যা শুনলে আপনি নিজেই অবাক হবেন।
বলা হয়ে থাকে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বেশ কুসংস্কারচ্ছন্ন। তাদের বিশ্বাস, যে কোন ক্ষেত্রেই যেটা দিয়ে শুভ কোনও কিছুর উদযাপন হবে, উদযাপন শেষে সেটা পুড়িয়ে তার ছাইটা তারা সঙ্গে রাখবে। এটি নাকি তাদের জন্য শুভকর।
বিশ্বকাপ জয়ের পর ঠিক এটাই করেছে টিম আর্জেন্টিনা। টাইব্রেকারের সময়ে যেদিকের গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ ফ্রান্সের পেনাল্টি সেভ করেছিলেন, সেই দিকের জালই তারা কেটে নিয়ে গেছেন। পরে নাকি সেটি পুড়িয়ে তার ছাই সংরক্ষণ করেছেন।
আলবিসেলেস্তেদের বিশ্বাস, যেহেতু এই গোল সেভের কারণেই তারা শিরোপা লাভ করেছে, তাই এই গোলপোস্টের জাল পুড়িয়ে সেই ছাই সঙ্গে রাখাটা তাদের জন্য শুভকর। এটা নিয়ে বিস্তারিত একটি টুইটও করেছে ফিফা।
১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের সঙ্গে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে মেসির পেনাল্টি ও ডি মারিয়ার গোলে আকাশি-সাদারা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দলকে একাই সমতায় ফেরান এমবাপ্পে। শেষ পর্যন্ত এই খেলা টাইব্রেকারে গিয়ে ঠেকে। যেখানে মার্টিনেজের অসাধারন নৈপূণ্যে সোনালী ট্রফি জেতার স্বাদ পায় আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ