ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসির সাথে যে মজা করেছিল এমবাপ্পেরা
এর মধ্যে এমিলিয়ানো মার্তিনেজের উচ্ছ্বাসের ধরন নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। আর্জেন্টিনাকে টাইব্রেকারে জেতানো এই গোলরক্ষক অন্তত দুবার ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করেছেন। প্রথমবার লুসাইল স্টেডিয়ামের লকার রুমে। আর্জেন্টিনার খেলোয়াড়েরা দল বেঁধে নেচে-গেয়ে উদ্যাপন করার সময় আচমকাই এমবাপ্পের জন্য ‘এক মিনিট নীরবতা’র ঘোষণা দিয়ে বলেন, ‘যে মরে গেছে!’
এমবাপ্পেকে নিয়ে আর্জেন্টাইন গোলরক্ষকের দ্বিতীয় উপহাসের দৃশ্য দেখা গেছে বুয়েনস এইরেসে। ছাদখোলা বাসে একটি পুতুল হাতে নিয়ে দাঁড়ান মার্তিনেজ। সেই পুতুলের মুখে ছিল এমবাপ্পের মুখের ছবি।
এমিলিয়ানোর এ ধরনের উদ্যাপন ‘অসম্মানজনক’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের টিভি উপস্থাপক পিয়ার্স মরগান এমন টুইটও করেছেন, মেসি কীভাবে মার্তিনেজকে এমন উপহাসমূলক উদ্যাপনের সুযোগ দিচ্ছেন?
মার্তিনেজের বিপক্ষে এসব সমালোচনার সূত্রে সামনে চলে এসেছে মেসিকে নিয়ে করা ফ্রান্স দলের এক ঘটনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম লেকিপের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ২০১৮ বিশ্বকাপ জয় করে স্তাদে দ্য ফ্রান্সে ট্রফি নিয়ে উদ্যাপন করছেন এমবাপ্পে, অলিভিয়ের জিরুরা। সেবার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স।
ট্রফি নিয়ে প্যারিসে ফেরার পর স্টেডিয়ামে নেচে-গেয়ে উদ্যাপন করছিলেন ফরাসি খেলোয়াড়েরা। গানে গানে মিডফিল্ডার এন গোলো কান্তের প্রশংসা করতে গিয়ে মেসিকে টেনে আনেন এমবাপ্পেরা। দল বেঁধে গাওয়া সেই গানের কথাগুলো ছিল এ রকম, ‘সে ছোট মানুষ, মিষ্টি, সে মেসিকে থামিয়ে দিয়েছে।’
পুরোনো এই ভিডিওটি টুইটারে পোস্ট করে এক ব্যক্তি লিখেছেন, ‘২০১৮ বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়েরা মেসিকে নিয়ে মজা করেছেন, ওটা কি সম্মানজনক ছিল?’
আরেকজন লিখেছেন, ‘মনে পড়ে, গোটা ফ্রান্স দল মেসিকে নিয়ে কীভাবে বিদ্রূপ করেছিল? এখন এমিলিয়ানোর হাতে এমবাপ্পের বিদ্রূপ হওয়াটা স্বাভাবিকই। কর্মের প্রতিফল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ