ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ পরবর্তী সময়ে যেভাবে কাজে লাগানো হবে স্টেডিয়াম গুলো
ধারণা করা হচ্ছে ২১০ বিলিয়ন ডলার এই বিশ্বকাপে খরচ করেছে কাতার! অধিকাংশ টাকাই খরচ হয়েছে স্টেডিয়াম নির্মাণের কাজে, এখন প্রশ্ন জাগতেই পারে বিশ্বকাপ শেষে এইসব স্টেডিয়ামের এখন কি হবে? ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে নির্মাণ করেছিল ৯টি স্টেডিয়াম। পাশাপাশি সংস্কার করা হয়েছিল আরও তিনটি স্টেডিয়ামের।
তবে বিশ্বকাপ শেষে লাভের মুখ দেখেছে মাত্র একটি স্টেডিয়াম। ওই স্টেডিয়ামে কনসার্ট বিয়ের অনুষ্ঠান ইত্যাদির জন্য ভাড়া দেওয়া হয়। বাকি ১১ টি স্টেডিয়াম একপ্রকার বেকারই বসে রয়েছে। কিছু কিছু স্টেডিয়ামে স্থানীয় ম্যাচ অনুষ্ঠিত করা হলেও ধারণ ক্ষমতার ১৫ শতাংশও পূরণ হয় না। অর্থাৎ কোটি কোটি টাকার স্টেডিয়াম দিনশেষে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
২০১৪ সালের আয়োজক দেশ ব্রাজিলেরও অবস্থা প্রায় একই রকম। বিশ্বকাপ উপলক্ষে বারটি স্টেডিয়াম নির্মাণ করেছিল ব্রাজিল। বিশ্বকাপ শেষে স্টেডিয়াম গুলো স্থানীয় খেলার জন্য ব্যবহার করা হলেও খালি থেকে যায় হাজার হাজার আসন। অধিকাংশ স্টেডিয়ামে আসন সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশের বেশি পূরণ হয় না। স্টাডিও নেসিওনলের স্টেডিয়ামটির চত্বরকে তো বাস ডিপো হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অপরদিকে আরেক স্টেডিয়াম এরেনা দাসতুনাসকে ভাড়া দেওয়া হয় বিয়ের অনুষ্ঠান কিংবা কনসার্টের জন্য। এছাড়া ২০১০ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকাও বিশ্বকাপ পরবর্তী সময়ে স্টেডিয়াম গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। ২০১০ বিশ্বকাপের পরে আলোর মুখ দেখেনি কেপটাউন শহরে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম কেপটাউন স্টেডিয়াম।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার অনেক স্টেডিয়ামেই ২০১০ বিশ্বকাপের পর আর কোনো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ বিগত বিশ্বকাপের আয়োজক রাষ্ট্রগুলো বিশ্বকাপ পরবর্তী সময়ে স্টেডিয়াম গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তবে পূর্বসূরীদের ভুল দেখে শিক্ষা নিয়ে ভিন্ন পথে হেটেছে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। স্টেডিয়াম নির্মাণের আগেই বিশ্বকাপ পরবর্তী সময়ে যাতে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা মাথায় রেখেই স্টেডিয়াম নির্মাণ করা হয়।
পর্যটন এবং বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে স্টেডিয়ামগুলো। লুসাইল স্টেডিয়ামের আসনগুলো সরিয়ে ক্যাফেটেরিয়া দোকানপাট এবং হাসপাতালের জন্য ভাড়া দেওয়া হবে। এছাড়াও বাকি স্টেডিয়াম গুলোর আসন সংখ্যা কমিয়ে ফুটবল ম্যাচের জন্য রেখে দেওয়া হবে। অস্থায়ীভাবে নির্মিত নাইন সেভেন ফোর স্টেডিয়ামটি ভাড়া দেওয়া হবে অন্য কোনো দেশকে। অর্থাৎ পূর্বসূরীদের ভুল পথে পা বাড়াননি কাতার। বিশ্বকাপ পরবর্তী সময়ও যাতে অবকাঠামোগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ