ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে নতুন খবর
কেবল তখন নয়, বিশ্বকাপ চলাকালেও মেসি জানিয়েছিলেন কাতারের পর আরেকটা বিশ্বকাপ খেলছেন না তিনি। ফলে অনেকে ধারণা করে নিয়েছিল, কাতারে নিজের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে থেমে যাবেন তিনি। তবে মেসি থামেন নি। বরং জানিয়েছেন, বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার নতুন জার্সিতে খেলে যেতে চান আরও বেশ কিছুদিন।
এবার মেসিকে নিয়ে নতুন আরেক তথ্য সামনে আনলেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার হোর্হে ভালদানো। তিনি জানিয়েছেন, মেসি নাকি পরের বিশ্বকাপেও খেলতে পারেন। তবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি। শুধু জানিয়েছেন, ক্যামেরার বাইরে মেসিকে করা এক প্রশ্ন শেষে তিনি জানতে পেরেছেন, ২০২৬ সালে অনুষ্ঠেয় কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বিশ্বকাপেও দেখা যেতে পারে আর্জেন্টাইন সুপারস্টারকে।
স্প্যানিশ রেডিও স্টেশন কোপে দেওয়া এক সাক্ষাৎকারে ভালদানো বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে আমি তার একটি সাক্ষাৎকারে ছিলাম। ক্যামেরার বাইরে তখন আমি তার সঙ্গে মজা করে বলেছিলাম, ‘ভালো, তুমি তাদের সঙ্গে যোগ দিচ্ছি, যারা পাঁচটি বিশ্বকাপ খেলছে।’ চলে যাওয়ার আগে সে আমাকে বললো, ‘যদি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হই, তাহলে পরের বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলে যাবো।
আমি জানি না, এই উচ্ছ্বাস তাকে আরও অনেক দিনের জন্য আর্জেন্টিনার জার্সিতে থেকে যেতে সহায়ক হবে কি না। আমরা দেখবো সে আরেকটি বিশ্বকাপে খেলে কি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ