ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি-মার্তিনেসদের চরম অপমান করলেন মেক্সিকান সাংবাদিকরা
কিন্তু একদিকে আর্জেন্টিনা যখন আনন্দের জোয়ারে ভাসছে, তখন অদ্ভুত এক অভিযোগ তুললেন মেক্সিকান ক্রীড়া বিশ্লেষক আলভারো মোরালেস। 'ইএসপিন'-এর এর প্রখ্যাত এই সাংবাদিকের দাবি, বিশ্বকাপে বিশেষ একধরনের মাদক গ্রহণ করে মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন দলের বিরুদ্ধে মোরালেস প্রতারণার অভিযোগ তুলেছেন।
মোরালেস অবশ্য আগে থেকেই আর্জেন্টিনা-বিরোধী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি লিওনেল মেসিকে নিয়েও কটাক্ষ করেছেন। এবার তিনি আর্জেন্টিনা, দিয়েগো ম্যারাডোনা এবং মেসির সমালোচনায় মুখর হলেন তিনি।
'ইএসপিএন'- এর অনুষ্ঠান 'ফুতবল পিকান্তে'-তে তিনি বলেন, 'আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে খুবই লজ্জাজনক ও বিতর্কিত উপায়ে। ১৯৭৮-এ পেরুর হয়ে খেলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এবং সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। ১৯৮৬ বিশ্বকাপে তারা ম্যারাডোনার মতো মাদকসেবীকে দিয়ে হাত দিয়ে গোল করিয়েছে। '
প্রথম দুই বিশ্বকাপের সমালোচনা শেষে মেসির দিকে আঙুল তোলেন মোরালেস। তার দাবি, মেসির বিশ্বকাপ জেতা বড় কিছু নয়। বরং তিনি আবারও মেসিকে 'ব্যর্থ খেলোয়াড়' হিসেবে অভিহিত করলেন। মোরালেস বলেন, 'মেসি তার প্রথম এবং একমাত্র বিশ্বকাপটি জিতেছে, যা তার ক্যারিয়ারে বড় ব্যর্থতা; কারণ তিন বিশ্বকাপ নিয়ে পেলে তার দিকে তাকিয়ে হাসছেন'
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে পেনাল্টি 'উপহার' দেওয়ার অভিযোগ ছিল অনেকের। তাদের সঙ্গে সুর মিলিয়ে মোরালেস বলেন, 'আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেওয়ায় আমি রেফারিদের অভিনন্দন জানাই, যা (পেনাল্টি) দেওয়া উচিত হয়নি। বিশেষ করে ফাইনালেরটা একেবারেই অদ্ভুত। তারা আসলে মেসিকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছে। '
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ