ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসিদের বপক্ষে হেরে যাওয়া প্যারিসের পথে মানুষের ঢল, দেখুন ভিডিওসহ
কার্যত কিলিয়ান এমবাপের একার ক্যারিশ্মাতেই মেসির স্বপ্ন ভঙ্গ করতে বসেছিল ফ্রান্স। তবে শেষ মুহূর্তি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য সেভে ম্যাচ পকেটে যায় আর্জেন্তিনার। তবে হেরে যাওয়া দলকে স্বাগত জানাতে প্যারিসের রাস্তায় মানুষের ঢল নামে সোমবার রাতে।
কাতারের দোহা থেকে সোমবারই প্যারিসে ফেরেন এমবাপে, হুগো লরিসরা। বিমানবন্দর থেকে বাসে করে মধ্য প্যারিসের হোটেলে নিয়ে যাওয়া হয় দলকে। সেই সময় রাস্তার দুই ধারেই ফুটবলপ্রেমীরা উল্লাস দেখান দলকে ঘিরে। উল্লেখ্য, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার বিশ্বকাপে গিয়েছিল ফ্রান্স।
একের পর এক ম্যাচ জিতে ফাইনালে যায় তারা। ফাইনাল জিততে পারলে ব্রাজিল এবং ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়ত ফ্রান্স। তবে ফাইনালে এমবাপের হ্যাটট্রিক বিফলে যায়।
Paris, Place de la Concorde pour remercier nos Bleus héroïques, malheureux mais vraiment héroïques. #AllezLesBleus ????????, meilleure équipe du 21e siècle.#FIFAWorldCup 2022 pic.twitter.com/zPl912ti2H
— Sénateur DIALLO ???????????????? (@senateur224) December 19, 2022
জাতীয় দলকে স্বাগত জানাতে ফুটবল ভক্তরা মধ্য প্যারিসের দে লা কনকর্ডে ভিড় জমিয়েছিলেন গতকাল। ক্রিলন হোটেলের বারান্দায় উপস্থিত হয়ে ফুটবলপ্রেমীদের অভিবাদন স্বীকার করেন ফরাসি খেলোয়াড়রা। স্কোয়ারের দিকে ফিরে উৎসাহী ফুটবলপ্রেমীদের উদ্দেশে হাত নাড়েন এমবাপেরা।
স্থানীয় সংবাদ চ্যানেলকে অধিনায়ক হুগো লরিস বলেন, ‘সত্যি কথা বলতে কি, এটা এক চমৎকার অনুভূতি। দেখে খুব ভালো লাগছে যে আমরা অনেক ফরাসি মানুষকে গর্বিত ও খুশি করতে পেরেছি। দোহা থেকে ফেরার সময়ই আমরা তাদের (অনুরাগীদের) দেখা দিতে চেয়েছিলাম। তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং আমি মনে করি, তাদের ধন্যবাদ জানানো উচিৎ।’
এদিকে কোচ দিদিয়ের দেশঁ বলেন, ‘বিশ্বকাপের আগে ও মাঝে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। তবু ছেলেরা দারুণ চেষ্টা চালিয়ে গিয়েছে শেষ পর্যন্ত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ