ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির পরিবারের মুখে বাংলাদেশের নামে মিছিল
খেলার পর পুরস্কার আয়োজন শেষে মেসিসহ তার সতীর্থরা যখন ছাদখোলা বাসে হোটেলে ফেরার আয়োজন করছেন ঠিক তখন বাংলাদেশ, বাংলাদেশ স্লোগান দিতে দিতে স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন ফুটবল জাদুকরের পরিবারের সদস্যরা। বিষয়টি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে।
রাত নয়টায় শুরু হওয়া আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল যখন ১২০ মিনিটেও সমাধান হয়নি তখন তা গড়ায় পেনাল্টিতে। সেই পেনাল্টিতেই ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পুরস্কার আয়োজন শেষে আর্জেন্টিনার সব খেলোয়াড় একদিকে যখন ছাদখোলা বাসে হোটেলের দিকে রওনা হচ্ছেন তখন মেসির পরিবার স্টেডিয়াম ত্যাগ করছিলেন।
বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় দেখা যায় মেসির পরিবার বাংলাদেশ, বাংলাদেশ স্লোগান দিতে দিতে স্টেডিয়াম এলাকা ত্যাগ করছেন। এ সময় এই মিছিলে ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জো, মা সেলিয়া, বাবা জর্জ, বড় ভাই রডরিগো সহ পরিবারের অন্যরা। তাদের কণ্ঠে তখন বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হচ্ছে।
মেসির মা সেলিয়া এ সময় আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা দেওয়ায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি। তারা আর্জেন্টিনা ও আমার ছেলেকে ভালবাসে ও সমর্থন করে। আমি তোমাকে ভালবাসি বাংলাদেশ।
এ সময় মেসির বড় ভাই রডরিগোও আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশের মানুষকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ