ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছে কাতার বিশ্বকাপ
শুধু আয়োজনের দিক থেকেই নয়, কাতার বিশ্বকাপ রেকর্ড গড়েছে গোল স্কোরিংয়ের দিক থেকেও। এখনও পর্যন্ত যে ২২টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেলো, এর মধ্যে সবচেয়ে বেশি গোল হয়েছে এবারের বিশ্বকাপে।
একবার কল্পনা করে দেখুন, অফসাইড টেকনোলজির কারণে কতগুলো গোল বাতিল করা হয়েছিলো! গোল করার পর সংশ্লিষ্ট দলগুলো উল্লাসে মেতে ওঠার বেশ কিছুক্ষণ পর টেকনোলজি দিয়ে চেক করে জানা গেলো, না ওটা ছিল অফসাইড।
তবুও কাতার বিশ্বকাপ গোল স্কোরিংয়ের দিক থেকে রেকর্ড গড়লো। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে গোল হয়েছে ১৭২টি। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল দুই বিশ্বকাপে। ১৭১টি করে গোল হয়েছিলো ২০১৪ এবং ১৯৯৮ বিশ্বকাপে। এবার হয়েছে তার চেয়ে একটি বেশি।
বিশ্বকাপের ফাইনালেই তো আর্জেন্টিনা এবং ফ্রান্স মিলে দিয়েছে মোট ৬ গোল। তাতেই ১৯৯৮ সালের ফ্রান্স এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপকে পেছনে ফেলেছে কাতার। এবারের বিশ্বকাপে ম্যাচপ্রতি গোল হয়েছে ২.৬৯টি করে।
তবে, ম্যাচপ্রতি গোলের হিসেবে কিন্তু কাতার বিশ্বকাপ অনেক পিছিয়ে। ম্যাচপ্রতি গোলের হিসেবে সবচেয়ে এগিয়ে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপ। সেবার মাত্র ২৬ ম্যাচে গোল হয়েছে ১৪০টি। ম্যাচপ্রতি গোলের গড় ৫.৩৮টি করে। অর্থ্যাৎ প্রতি ম্যাচেই গোল হয়েছে ৫টিরও বেশি।



পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ