ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে আসতে যাচ্ছে মেসি-নেইমার-এমবাপ্পে

২০২২ ডিসেম্বর ১৯ ১৪:৪১:৫৯

বাংলাদেশে আসতে যাচ্ছে মেসি-নেইমার-এমবাপ্পে

মেসি ভক্ত বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশের আনার পরিকল্পনা করছে তারা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এদিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার দেশে ফিরেছে বিশ্বকাপ। ৮৬'তে ম্যারাডোনা এনে দিয়েছিলেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এরপর সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এনে দিলের তাদের তৃতীয় শিরোপাটি। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ