ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ যাদেরকে উৎসর্গ তাগলিয়াফিকোর

২০২২ ডিসেম্বর ১৯ ১২:০৪:১৩

বিশ্বকাপ যাদেরকে উৎসর্গ তাগলিয়াফিকোর

৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ শুরুর করা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে যায় সৌদি আরবের কাছে। কঠিন সময়ে দলের ওপর বিশ্বাস হারাননি ভক্তরা। এরপর থেকে প্রতিটি অলিখিত ‘ফাইনালে’ দলকে জোরাল সমর্থন দিয়ে যান তারা।

ফ্রান্সের বিপক্ষে রোববারের ফাইনালেও তার ব্যত্যয় হয়নি। আকাশি ও নীলের জোয়ারে একরকম ছেয়েই গিয়েছিল লুসাইল স্টেডিয়াম। তাদের নিরাশ করেননি লিওনেল মেসিরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে উল্লাসে মেতে ওঠে লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয় তাই ভক্তদের জন্যই বরাদ্দ রাখলেন তাগলিয়াফিকো।

“প্রথমার্ধ খুব ভালো ছিল। দ্বিতীয়ার্ধ আমরা কিছু ভুল করেছিলাম, কিন্তু আমরা জানতাম কীভাবে এগিয়ে যেতে হবে। আমি এই জয় সব আর্জেন্টাইনদের এবং যারা এই দলটিকে সমর্থন করেছেন তাদের সকলকে উৎসর্গ করছি।”

আর্জেন্টিনা জাতীয় দলের টুইটারে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ