ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ জয়ী মেসির আর্জেন্টিনাকে যা বললেন ব্রাজিলের কিংবদন্তি পেলে
যার সুরে ধরে নেইমার, রোনালদো নাজারিও’র পর এবার ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলেও যোগ দিলেন এই তালিকায়। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তিও জানালেন, যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।
লে আলবিসেলেস্তেরা ২২তম আসরের বিশ্বকাপের ট্রফি জয়ের পর ‘কালো মানিক’ খ্যাত পেলে তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোষ্ট করে মেসি ও তার দল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।
পোষ্টে তিনি লিখেছেন, ‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার (মেসি) গল্প বলাটা চালিয়ে যাবে। এবার মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে। তার ক্যারিয়ার ঠিক যেভাবে এগোচ্ছিল, তাতে সে এটার যোগ্যই ছিল।’
তবে কেবল একা মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি ৮২ বছর বয়সী পেলে। ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বকাপে সর্বকনিষ্ঠ এই গোলদাতা।
এমবাপ্পেকে বন্ধু উপাধি দিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’
প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য পেলেও মরক্কোকেও অভিনন্দন জানান। সেই সাথে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে স্মরণ করে তার বার্তা শেষ করেন।
শেষ বার্তায় পেলে বলেন, ‘বিশ্বকাপে নিজেদের অবিশ্বাস্য প্রচারণার জন্য মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলতে পারিনা। আফ্রিকার ফুটবলের উজ্জ্বলতা দেখে দারুণ লাগছে। আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই ডিয়াগো এখন হাসছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ