ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী বিশ্বকাপে মেসির জায়গা থাকা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন লিওনেল স্কালোনি
অর্থাৎ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বিদায়ের সময় অনেকটা ঘনিয়ে এসেছে। বয়স ৩৫। বিশ্বকাপ যে আর খেলবেন না, তা তো সেমিফাইনাল ম্যাচের পরই নিশ্চিত করেছেন।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাই আগামী বিশ্বকাপ খেলছেন না, সেটা নিশ্চিত। যদিও কোচ লিওনেল স্কালোনি আগামী বিশ্বকাপেও দলে চান মেসিকে।
ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বলেছেন, ‘আগামী বিশ্বকাপেও মেসির জন্য জায়গা থাকবে। আমরা চাই, সে খেলা চালিয়ে যাক। সে যদি খেলে যেতে চায়, ১০ নম্বর জার্সি তার জন্য প্রস্তুত থাকবে।’
লুসাইল স্টেডিয়ামে রোববার হাড্ডাহাড্ডি ফাইনালে জয় পায় আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াইয়ের পর ৩-৩ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে ৩৬ বছরের শিরোপা–খরা কাটায় আর্জেন্টাইনরা। মেসির পাশাপাশি ফাইনালের আরেক নায়ক এই মার্তিনেজ। যিনি বারবার বলেছেন, বিশ্বকাপটা তিনি মেসির জন্য জিততে চান। শুধু তিনি কেন, দলটাই নাকি খেলে মেসির জন্য!
বিশ্বকাপ জেতার পর স্কালোনির মুখে দলে মেসির এই প্রভাবের কথাও শোনা গেছে। স্কালোনির বলেছেন, ‘কোনো ফুটবলারের সতীর্থদের ওপর এত প্রভাব কোনোদিন দেখিনি। দুর্দান্ত। দলটি আমাকে কেবল গর্বিতই করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ