ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯২ বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে ফুটবল বিশ্ব নতুন রেকর্ড গড়লেন মেসি
মরুর বুকে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ মেটানোর দিনে অন্যসব রেকর্ডের সঙ্গে অনন্য এক রেকর্ড গড়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসি। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলার দুইবার টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার 'গোল্ডেন বল' জিততে পারেননি। সেই অসাধ্য কাজটিই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে করলেন এই ফুটবল কিংবদন্তি।
গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শিরোপা খুইয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দলকে একা হাতে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ ওই বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। তার ঠিক ৮ বছর পর এবার বিশ্বকাপ জয়ের সঙ্গে জিতলেন গোল্ডেন বলের পুরষ্কারও। এতেই বিশ্বকে আবারও নতুন করে জানান দিলেন কেন তিনিই সেরা।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টে ৭টি গোল করেছেন মেসি। যার মধ্যে ফাইনালে ফ্রান্সের বিপক্ষেই জোড়া গোল করেছেন তিনি। এছাড়াও টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। তাতেই এ নিয়ে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন পিএসজির এই তারকা।
এমন কৃতিত্বের দিনে নিজেকে বিদায়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি। ১৯৮২ সালে এই পুরস্কার চালু হওয়ার পর ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা জিতেছিলেন এই পুরস্কার। আর দ্বিতীয়বার গোল্ডেন বল জিতে নিজেকে আরও অনন্য জায়গায় নিয়ে গেলেন এই আর্জেন্টাইন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ