ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক নজরে দেখে নিন ফাইনালে মেসির যত রেকর্ড
লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি থেকে গোল এনে দেন মেসি। একদম ঠাণ্ডা মাথায় বাঁ দিকে শট নিয়ে ফ্রান্স গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করেন তিনি। তাতেই একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়লেন মেসি।
ফ্রান্সের আগে নকআউট পর্বে ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি করে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। গ্রুপ পর্বে সৌদি আরব ও মেক্সিকো ম্যাচেও বল জালে পাঠান তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোলসংখ্যা ৬টি। ৬ গোলের চারটি এসেছে পেনাল্টি থেকে। এর আগে এক আসরে পেনাল্টি থেকে চারটি গোল করেছেন কেবল ডাচ ফুটবলার রব রেনসেনব্রিন ও পর্তুগালের ইউসেবিও।
১৯৬৬ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা খেলোয়াড় এখন মেসি। এখন পর্যন্ত ২০ গোলে অবদান রেখেছেন তিনি। যেখানে ১২ টি জালে জড়িয়েছেন নিজে ও অ্যাসিস্ট করেছেন ৮টিতে। বিশ্বকাপে এখন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সমান ১২টি গোল তার। একইসঙ্গে অ্যাসিস্টে ছুঁয়েছেন দিয়েগো ম্যারাডোনাকে।
এর আগে মাঠে নেমেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মেসি। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে ছাড়িয়ে তার ম্যাচ সংখ্যা ২৬। শুধু তা-ই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে খেলেছেনও তিনি। গোল করার মুহূর্তে ছাড়িয়ে গেছেন ২ হাজার ২১৭ মিনিট খেলা পাওলো মালদিনিকে।
বাংলাদেশ সময় : ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ