ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বাবা তুমিই ওদের আশা, তুমিই ওদের ভরসা’- মেসিকে নিয়ে আবেগঘন চিঠি
এরপর দুইবার ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে। আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে।
নিজেদের শেষ বিশ্বকাপ রাঙিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেললেও সেবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় এলএমটেনকে। এ বার দেশকে তৃতীয় বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতানোর সুযোগ আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
তাই তো ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামার আগে বাবার প্রতি আবেগঘন চিঠি লিখেছেন মেসি ছেলে থিয়াগো। নিজের খাতায় বাবাকে লেখা চিঠিতে থিয়াগো লিখেছে, ‘আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং তুমিই ওদের ভরসা।’
চিঠিতে আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেন থিয়াগো। ছেলের এই চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
বর্তমানে তিন ছেলেকে নিয়ে তিনি রয়েছে কাতারের দোহা। গ্যালারিতে উপস্থিত থেকে উপভোগ করেছেন আর্জেন্টিনার সব ম্যাচ। আন্তোনেলা রোকুজ্জো জানিয়েছেন রোববার ফাইনারেল গুরুত্ব বুঝতে পেরেছেন ছেলেরাও।
আর্জেন্টাইনদের বিশ্বাস এবার হতাশ হতে হবে না তাদের। নিজের শেষ বিশ্বকাপে খালি হাতে ফিরবেন লিওনেল মেসি। ৩৬ বছরের অধরা সোনালি ট্রফি নিয়েই দেশে ফিরবে আর্জেন্টিনা দল। ট্রফির লড়াইয়ে দলকে সমর্থন দিয়ে কাতারে এসেছেন অনেক সমর্থক।
দোহার লুসাইল আইকনিক স্টেডিয়াম ভরিয়ে দেবেন তাঁরা। আর ফাইনালের আগে ছেলে থিয়াগোর বার্তা আরও তাতিয়ে দেবে লিওনেল মেসিকে, এমন বিশ্বাস অনেক আর্জেন্টাইন ফুটবলপ্রেমীর। চিঠিতে থিয়াগোর উল্লেখ করা গানও গাইছেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ