ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিকে নিয়ে রোনালদিনহোর অবিশ্বাস্য চাওয়া

২০২২ ডিসেম্বর ১৮ ১১:৪২:০৫

মেসিকে নিয়ে রোনালদিনহোর অবিশ্বাস্য চাওয়া

কাতার বিশ্বকাপেও তাই ছোট ভাই তুল্য মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা। এই মেসিকে তিনি ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান বলে জানিয়েছেন।

ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘মেসির জন্য এই খেলাটা সাধারণই, তাই নয় কি? সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য। আমার কাছে মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই।’

এ সময় এমবাপেকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদিনহো। তিনি বলেন, ‘তার খেলা দেখে আমার ভালো লেগেছে। আমি তার জন্য খুবই খুশি। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ। তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ