ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য কারনে ফাইনাল দেখার অনুমতি পেলেন না ফ্রান্সের এই তারকা
এবার দল যখন ফাইনালে উঠলো, গত আসরের নায়ক স্বাভাবিকভাবেই গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচটি সরাসরি উপভোগ করতে চাইতে পারেন। তারওপর, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি বলেছেন, ইনজুরির কারণে যে সব ফুটবলার খেলতে পারেননি, তাদেরকে যেন আনা হয় বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য।
কেউই চাইবে না বিশ্বকাপের ফাইনালের মত একটি ম্যাচ মিস করতে। পল পগবাও মিস করতে চাইলেন না। কিন্তু তার ইচ্ছা অপূর্ণই থেকে যাচ্ছে। তার বর্তমান ক্লাব জুভেন্টাস কোনোভাবেই পল পগবাকে বিমান ভ্রমণের অনুমতি দেবে না, এ কারণে।
ডান হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে না উঠতেই মাসল ইনজুরিতে পড়েন পগবা। যে কারণে বিশ্বকাপের দলে থাকতে পারেননি তিনি। ফাইনাল দেখতে গেলে তো আর খেলতে নামতে হবে না পগবাকে। গ্যালারিতে বসেই ফাইনালটা দেখতে চেয়েছিলেন তিনি; কিন্তু সে সুযোগই পাচ্ছেন না তিনি।
ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে ফ্রান্স দলে পায়নি বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। যেমন এনগোলা কন্তে, করিম বেনজেমা, পল পগবা, প্রেসনেল কিম্পেম্বেসহ প্রায় ৭-৮জনকে। দলে না থাকলেও তাদেরকে ভুলে যাননি ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি দলের বাইরে থাকা এসব ফুটবলারকে দাওয়াত দিতে চেয়েছেন দোহায় আসার জন্য।
কিন্তু জুভেন্টাসের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, মিডফিল্ডার পল পগবাকে ইনজুরি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কোথাও বিমান ভ্রমণের অনুমতি দেয়া হবে না।
কাতার যেতে না পারলেও এমবাপেদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন পগবা। আশা প্রকাশ করেছেন, আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে তার দেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ