ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘যদি শীর্ষে কেবল একজনেরই থাকতে হয়, সে হবে মেসি’
এই যাত্রায় করেছেন অনেক রেকর্ড। যেখানে সবচেয়ে বড় কীর্তিটি করেন গাব্রিয়েল বাতিস্ততাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোল করা। আর এই রেকর্ডে একটু খারাপ লাগছে না বাতিস্ততার। মেসিকে নিয়ে বরং উচ্ছ্বসিত তিনি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বাতিস্ততার পাশে বসেন মেসি। এরপর সেমিফাইনালে এসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ছাড়িয়ে যান আর্জেন্টাইন সাবেক এই কিংবদন্তি স্ট্রাইকারকে। বর্তমানে বিশ্বকাপে দলের হয়ে মেসির গোল ১১টি, বাতিস্ততার ছিল ১০টি।
মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে বেশ খুশি বাতিস্ততা। সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার জানান সবার শীর্ষে যদি কাউকে থাকতেই হয়, তবে সে হচ্ছে মেসি। নিজেকে ছাড়িয়ে গেলেও মেসির এই কীর্তিতে একটুও মন খারাপ হয়নি, বরং আনন্দই পেয়েছেন বলে জানান তিনি।
আর্জেন্টিনার গণমাধ্যম ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে বাতিস্ততা বলেন, ‘রেকর্ডটি মেসি ভাঙলেও আমার কোনো খারাপ লাগেনি। কারণ যখন আমার নামের পাশে ছিল এটা, আমি উপভোগ করেছি। এটা লিও-র প্রাপ্য। যদি শীর্ষে কেবল একজনের থাকতে হয়, সেটা মেসি। সে অ্যালিয়েন নয়। সে মানুষ যে কিনা অন্যদের চেয়ে ভালো ফুটবল খেলে। ওই মানুষটি যখন ছাড়িয়ে যায়, তখন কষ্ট পাওয়া যায় না, শুধু আনন্দই দেয়। ’
মেসির প্রশংসায় পঞ্চমুখ বাতিস্ততা আরও বলেন, ‘আমি আশা করেছিলাম, সে অনেক শান্ত হবে। কিন্তু সে ২০ বছর বয়সের মতো খেলছে। কারণ সে ক্ষুধার্ত। এখানে বিশ্বকাপ জিততে এসেছে সে। ফুটবলের এটাই প্রয়োজন, আর দলের মধ্যে লিও সেটাই ছড়িয়ে দিচ্ছে। ’
সাবেক এই আর্জেন্টাইন মনে করেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবকিছুই আছে আর্জেন্টিনার, ‘শিরোপা জেতার জন্য খুব ভালো অবস্থায় আছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভালো একটি আবহ আছে, চার পাশে বইছে প্রবল ইতিবাচক প্রাণশক্তি। সেটা যেমন মেসির জন্য তেমনি সমর্থকদের ক্ষেত্রেও। ’
আগামী রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ