ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির প্রতি যে বিশেষ খোলা চিঠি লিখলেন মেসির সেই শিক্ষিকা
তার সেই প্রিয় ছাত্র এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে। ফাইনালের সেই মহারণের আগে মেসির উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বর্ষীয়ান সেই শিক্ষক।
মেসি পড়ালেখা শুরু করেছিলেন জন্মস্থান আর্জেন্টিনার ছোট্ট শহর রোসারিওর এক স্কুলে। 'লাস হেরাস এলেমেন্তারি স্কুল' নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলেন মনিকা। মেসিকে পড়া-লেখা শিখিয়েছেন তিনি। সেই মেসি যে বিশ্ব ফুটবলের এত বড় তারকা হয়ে উঠবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।
'সুপার দেপোর্তিভো রেডিও'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা বলেছিলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি মেসিকে পড়া ও লেখা শিখিয়েছি। '
জীবনে আরেকবার মেসিকে দেখতে চাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেছিলেন, 'আমি সত্যিই তাকে দেখতে চাই এবং তার উদ্দেশে একটি চিঠি পাঠাতে চাই। আশা করি সে চিঠিটি হাতে পাবে। '
মনিকা বর্তমান বার্ধ্যকজনিত কারণে অসুস্থ। তাছাড়া মেসি তার হাতের নাগালের অনেক বাইরে। তবে মেসির কাছের আত্মীয়স্বজনদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে মনিকার। কিন্তু মেসিকে বিরক্ত করতে চান না তিনি, 'মেসি যখন রোসারিওতে আসে, তখন তার এক আত্মীয় আমাকে ফোন করে জানায় এবং আমি তাকে দেখতে চাই কিনা, তা জানতে চায়। কিন্তু আমি এতে অস্বস্তি বোধ করতাম। কিন্তু এখন যদি সে আসে আমি তাকে দেখতে যাব এবং আশা করি সে দরজা খুলে আমাকে বরণ করে নেবে। আমি চাই, তার শৈশবে আমার ভূমিকার জন্য সে ধন্যবাদ দেবে। আমার গলা ধরে আসছে...। '
এবার মেসির উদ্দেশে খোলা চিঠি লিখেছেন মনিকা। তার স্বপ্ন, মেসি বিশ্বকাপ জিতে ফিরবেন এবং এরপর মেসিকে জড়িয়ে ধরবেন তিনি।
মেসির উদ্দেশে মনিকার লেখা খোলা চিঠিতে যা রয়েছে: 'মেসি, তোমার শিক্ষক হতে পারায় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। কখনো বদলে যেও না। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ এবং সাথী। তোমার জীবনের অংশ হতে পেরে গর্ববোধ করছি। '
মনিকা আরও লিখেছেন, 'আমার চাহিদার জন্য দুঃখিত। এত বিপর্যয়ের মাঝে আমাদের এত সুখ এনে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, কারণ তুমি জানতে কীভাবে এই দলটাকে আজকের অবস্থানে নিতে হবে। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা দেখে ভালো লাগছে। সকল অর্জনের জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি। '
আগামীকাল রোববার লুসাইল স্টেডিয়ামে হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল; যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ