ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচের রেফারি থাকবেন যিনি
এবারের বিশ্বকাপে এই দুই দলেরই ম্যাচ আগে পরিচালনা করেছেন পোল্যান্ডের ৪১ বছর বয়সী এই রেফারি। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুটি ম্যাচেই ফ্রান্স ও আর্জেন্টিনা জেতে ২-১ ব্যবধানে।
অ্যামেচার ফুটবলে খেলার পাশাপাশি মাত্র ২১ বছর বয়সে রেফারিংয়ে নাম লেখা মার্চিনিয়াক। ২৫ বছর বয়সে এটিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। রেফারি হিসেবে ফিফার তালিকাভুক্ত হন ২০১১ সালে। ওই বছর ইউরোপা লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় পরের বছর।
২০১৫ সালে তিনি ছিলেন ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান রেফারি। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। বিশ্বকাপে তার পা পড়ে ২০১৮ আসর দিয়ে। ওই বছরই উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াইয়ে বাঁশি ছিল তার হাতে। সেই ধারাবাহিকতায় এবার পেলেন আরও বড় দায়িত্ব ও সম্মান।
ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ।
ফাইনালের আগের দিন ক্রোয়েশিয়া ও মরক্কোর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কাতারের আব্দুলরহমান আল জসিম। তার দুই সহকারী তালেব আল মারি ও সৌদ আহমেদ আলমাকালেহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ