ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দুঃসংবাদঃ ফাইনালের আগে ফ্রান্স শিবিরে ভয়ংকর ভাইরাসের হানা
সেমিফাইনালের আগে জ্বর এসেছে রাবিও ও উপামেকানোর। এরপর শুরু হয় কাশি, সঙ্গে ডায়রিয়া। সেমিফাইনালে অবশ্য এ দুজনের অভাব খুব একটা টের পায়নি ফ্রান্স দল। মরক্কোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফরাসি দলে খবর আসে, ‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছে কোমানের।
ফাইনালে এ তিনজন না খেলতে পারলে হয়তো খুব বেশি ক্ষতি হবে না ফ্রান্সের। কিন্তু দলটির কোচ দিদিয়ের দেশমের দুশ্চিন্তা, ক্যামেল ভাইরাস যদি এ তিনজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যদি আরও বেশি ছড়িয়ে পড়ে, তাহলে ফাইনাল খেলা মুশকিল হয়ে যাবে।
‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হওয়ার মূল লক্ষ্মণ চারটি—প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাব। সব মিলিয়ে এই ফ্লু নিয়ে ফুটবল খেলা কোনোভাবেই সম্ভব নয়। কাতারে সব সময় শীতাতপযন্ত্রের বাতাসে থাকা এবং রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।
ফ্রান্স দলের ভাইরাসে আক্রান্ত তিন খেলোয়াড়কে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। দেশম বলেছেন, ‘আক্রান্ত খেলোয়াড়দের সম্ভাব্য সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। যাতে করে ভাইরাস দলের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ