ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স, দেখে নিন এগিয়ে যারা
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা কাতার বিশ্বকাপসহ ছয়বার (১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২) ফাইনালে জায়গা করে নিয়েছে। এর মধ্যে দুবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল লে আলবিসেলেস্তেরা। সর্বপ্রথম ১৯৭৮ সালে ঘরের মাটিতে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার একক নৈপুণ্যে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছর পেরিয়ে গেলেও শিরোপা স্বাদ পাওয়া হয়নি আকাশি নীল শিবিরের।
অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্স এবারের বিশ্বকাপসহ চারবার (১৯৯৮, ২০০৬, ২০১৮ ও ২০২২) বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। যেখানে তারা ১৯৯৮ সালের বিশ্বকাপে বর্তমানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। এরপর ২০০৬ সালের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে পরাজিত হয় তারা। এরপর গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শিরোপা জেতে। ফলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবাপ্পেদের সামনে।
বিশ্বমঞ্চে আর্জেন্টিনা ও ফ্রান্স প্রথমবার মুখোমুখি হয় ১৯৩০ বিশ্বকাপে। সেবার ১-০ গোলে জয় পায় ফরাসিরা। দল দুটির ১২ বার দেখা হয়েছে। এর মধ্যে ছয় মেসিদের, তিন জয় এমবাপ্পেদের । আর ড্র হয়েছে তিন ম্যাচে।
আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের সর্বশেষ দেখা হয়েছিল রাশিয়া বিশ্বকাপে। সেবার লে আলবিসেলেস্তেদের ৪-৩ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে লা ব্লুজরা। সময়ের সেরা কিংবা তর্কসাপেক্ষে সর্বকালের সেরা মেসি কি অধরা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন, নাকি আবারও ট্রফি উঠবে এমবাপ্পের হাতে। তা জানার জন্য অন্তত ১৮ ডিসেম্বরে লুসাইলের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ